সুজেয় শ্যামের সুরে ফারিহা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে প্রথম মৌলিক গান গাইলেন তরুণ সংগীতশিল্পী ফারিহা জাহান। সার্বিক তত্ত্বাবধান এবং সহকারী সংগীতপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপু আমান। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটির শিরোনাম ‘লক্ষ কোটি প্রাণের দামে’। এটির কথা লিখেছেন ফরিদা ফারহানা। শিল্পী ফারিহা বলেন, ‘সুজেয় শ্যামের মতো গুণী মানুষের সুরে গাইতে পারা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এই অর্জন আমার সামনের দিনগুলোতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ তিনি জানান, ‘গানটি বাংলাদেশ টেলিভিশনের ‘স্বাধীন বাংলা’ নামের অনুষ্ঠানে আগামী শুক্রবার প্রচারের সম্ভাবনা রয়েছে। স্বাধীন বাংলা প্রযোজনা করেন শাহজালাল শিমুল।