শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুই কর্মকর্তা। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে এসইসি এই পুরস্কারের জন্য তাদের নির্বাচিত করে। পুরস্কারপ্রাপ্তরা হলেন এসইসির উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত ও ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ। ২৬ জুন একটি অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১ অনুযায়ী গ্রেড ২ হতে গ্রেড ৯-এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত এবং গ্রেড ১০ হতে গ্রেড ১৬-এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ।