সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন হাবিবুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল রবিবার এসবিএসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাবিবুর রহমান এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং জীবন শুরু করেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২৭ বছরের পেশাজীবন তার। দি সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং কানাডার টরেন্টো ডমিনিয়ন ব্যাংকে চাকরি করেন।
ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঋণ ব্যবস্থাপনা ও ঝুঁকিবিষয়কসহ পেশাগত স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন।