বাগেরহাট মহিলা পরিষদ

সীতা সভাপতি রিজিয়া সম্পাদক

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাপূর্ণ সমাজ বিনির্মাণের সেøাগান সামনে রেখে বাগেরহাট জেলা মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের এসিলাহা মিলনায়তনে গতকাল শুক্রবার দিনব্যাপী ১২তম এ সম্মেলনে সীতা রানী দেবনাথকে সভাপতি এবং রিজিয়া পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তারা তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা রোজী বেলুন উড়িয়ে ১২তম জেলা সম্মেলনের উদ্বোধন করেন। পরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।

সীতা রানী দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।