সাতক্ষীরা সীমান্তে দুটি পিস্তলসহ আটক ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে বিজিবির অভিযানে দুটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাদরা সীমান্তের ৫০০ গজ ভেতরে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. বদরুজ্জামান। সে উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, কলারোয়ার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি স্থানীয়ভাবে তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।