শুদ্ধাচার পুরস্কার পেলেন পরিকল্পনা কমিশনের সচিব মামুন আল রশীদ

২০২১-২২ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন আল রশীদ। গতকাল রবিবার বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি স্বাক্ষর ও শুদ্ধচার পুরস্কার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মামুন আল রশীদ নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর শেষে চাকরি জীবনে যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি এবং নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে পাবলিক পলিসি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) অষ্টম ব্যাচে ১৯৮৯ সালে যোগদান করেন তিনি।