কেন্দ্রীয় ব্যাংকের ডিসিপির পরিচালক সাঈদা খানম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের অতিরিক্ত পরিচালক সাঈদা খানম। গত রবিবার তাকে অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঈদা খানম ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি ও পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

সাঈদা খানম ১৯৯৬ সালে প্রথমে একটি উন্নয়ন সংস্থায় হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরিতে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন। জনসংযোগ কার্যক্রমকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগদান করেন।