সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এসএম আইয়ুব আলী চৌধুরী। অন্যদের মধ্যে পরিচালক আলহাজ নাছির উদ্দিন, আলহাজ আবদুস সামাদ, মোহাম্মদ আজম, ব্যারিস্টার ফয়সাল আহম্মেদ পাটোয়ারী, আবদুল্লাহ জামিল মতিন, মোরতুজা সিদ্দিক চৌধুরী, তাশমিন সাঈদা চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।