আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন এনআরবি ব্যাংক চেয়ারম্যান

এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ৩ জুলাই জেডব্লিউ ম্যারিয়ট হোটেল দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাকে এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে, ইউএইর বু আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বু আব্দুল্লাহ এবং এইচএমসি ইউনাইটেডের প্রেসিডেন্ট শাকিল হাসান এইচ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মাহতাবুর রহমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে দীর্ঘস্থায়ী সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনা করছেন। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাকে এই সম্মাননা প্রদান করে। বিজ্ঞপ্তি