হাঁপানির সমস্যা কমাতে ৩ ফল

যাদের হাঁপানির সমস্যা আছে, চিকিৎসকের পরামর্শ মেনে নিজেদের সঙ্গে সব সময়ে ইনহেলার রাখেন। তবে হাঁপানির সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন কিছু ফলের উপরেও।

বেদানা: ফাইবার, ভিটামিন, কে এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ বেদানা হাঁপানি, শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে। শ্বাসকষ্টের যারা ভুগে থাকেন, রোজের খাদ্যতালিকায় তাঁরা রাখতে পারেন বেদানা।

আপেল: শরীরের যত্ন নিতে আপেল খুব উপকারী একটি ফল। ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল ওজন কমাতে পারে এবং পেটের সমস্যা কমাতেও সাহায্য করে। এ ছাড়া, হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে, ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে এই ফল।

পালংশাক: প্রোটিন, আয়রন, ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার, ফসফরাস এবং পটাশিয়ামে সমৃদ্ধ পালংশাক। চুল ও ত্বকের যত্ন নেয় এই শাক। পাশাপাশি, হাঁপানির সমস্যাও কমায়।