আবারও বিজ্ঞাপন জগতের অস্কার হিসেবে বিবেচিত কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটি ২০২২ জিতেছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড। এবার সঙ্গে আছে আইপিডিসি ফাইন্যান্স এবং আমাল ফাউন্ডেশন। প্রতিষ্ঠান তিনটি যৌথভাবে রৌপ্য এবং একটি ব্রোঞ্জপদক জিতে নিয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধক ঋণ প্রকল্পের জন্য এই স্বীকৃতি পেয়েছে তারা।
গোটা বিশ্বের সব প্রতিযোগীর মধ্যে ১ শতাংশেরও কম সুযোগ পায় কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটিতে পুরস্কার জিতে নেওয়ার। এ পুরস্কার প্রতিযোগিতায় শতাধিক ফাইনালিস্টের সঙ্গে লড়াই করে ‘ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন’ এবং ‘এসডিজি’ ক্যাটাগরিতে এই পদক দুটি অর্জন করেছে বাংলাদেশ। এছাড়া ‘গ্লাস : দ্য লায়ন ফর চেঞ্জ’ ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছে প্রজেক্টটি। গ্লাস : দ্য লায়ন ফর চেঞ্জের এই ক্যাটাগরি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের স্বীকৃতির জন্য বিশেষভাবে বরাদ্দকৃত। বিজ্ঞপ্তি