স্বরাষ্ট্রের সুরক্ষা থেকে ডাম্পিং পদে মোকাব্বির

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। গুরুত্বের দিক থেকে স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগের তুলনায় জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল ডাম্পিং পদ। মোকাব্বির হোসেনের পদে বসানো হয়েছে তারই জুনিয়র কর্মকর্তা সুরক্ষা সেবা বিভাগেরই অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে। এর আগে তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। মাসুদ চৌধুরীকে ছাড়াও আরও দুই অতিরিক্ত সচিবকে সচিব করা হয়েছে।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদোন্নতি ও বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

অন্যদিকে বদলি করা সচিবদের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সত্যজিৎ কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং পরিকল্পনা কমিশনের সদস্য মো. মামুন আল রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে।