টুঙ্গিপাড়ার পঞ্চ পল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের ওপর গত ২৪ জুন হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় উপজেলার গোপালপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী সৌরভ বাইন, শাওন পাটোয়ারী, অভিভাবক তুলি তালুকদার ও মলিনা তালুকদার বক্তব্য রাখেন।
মলিনা তালুকদার বলেন, গত ২৪ জুন বিকেলে সরাইডাঙ্গা গ্রামে দুলাল, কিবরিয়া ও রসুলসহ সাত-আটজন। তাকে পিটিয়ে আহত করে। পরে হত্যার উদ্দেশ্যে তার মুখে বিষাক্ত কেমিক্যাল ঢেলে দেয়।