অবশেষে ব্যথার কাছে হারতেই হলো রাফায়েল নাদালকে। উইম্বলডন স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন ২২ বারের গ্র্যান্ডসø্যাম জয়ী। ভঙ্গুর হৃদয়েই জানালেন সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচ খেলার মতো ফিট নেই তিনি। নাদালের সরে দাঁড়ানোয় ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ডসø্যাম ফাইনালে নিক কিরগিওস। শিরোপা নির্ধারণীতে নোভাক জকোভিচ বা ক্যামেরুন নরির বিপক্ষে লড়বেন কিরগিওস।
কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের ম্যাচে দ্বিতীয় সেট থেকেই পেটের ব্যথায় কাবু ছিলেন স্প্যানিশ তারকা। কাল সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জানান, ‘আমি খুব কষ্টের সঙ্গেই এ সিদ্ধান্ত নিচ্ছি। পরের দুই ম্যাচে আমি সত্যিকারের লড়াইটা করতে পারব না। আমার একটা সম্মান আছে, এই অবস্থায় কোর্টে গিয়ে অনায়াসে হারতে চাই না।’