মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো কিশোরের

মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত বেপারী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১১জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতিরহাটের গাবতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় সাহিন (১৬) নামের এক কিশোরসহ দুজন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। 

নিহত রিফাত বেপারী পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর ৭নং ওয়ার্ডের খোকন বেপারীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানায়, সোমবার সকালে সমিতির হাটের গাবতলা নামক ব্রীজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। এসময়ে মোটরসাইকেলের চালক রিফাত ও সাথে থাকা শাহীন দুজন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত বেপারীকে মৃত ঘোষণা করেন।