বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের প্রধান কার্যালয় ঢাকাতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. (বিবিএফএল) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিসপোজেবল রেজর ব্লেড প্ল্যান্ট স্থাপন এবং বিদ্যমান প্ল্যান্ট আধুনিকায়ন (ডিআরবিপিআই অ্যান্ড ইপিএম)’ শীর্ষক প্রকল্পের মেশিনারিজ ও অন্যান্য ইকুইপমেন্ট ক্রয়ের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাংলাদেশ সায়েন্স হাউজের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করতে ব্যয় হবে ৩৭ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ফ্যাক্টরির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেশের শিল্পোন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এই প্রজেক্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিদ্যমান পুরাতন মেশিনারিজ আধুনিকায়ন, কারখানায় উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং উৎপাদন লক্ষ্যমাত্রা বৃদ্ধির মাধ্যমে লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব হবে। এছাড়াও বাজারে ব্লেডের মূল্য স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে অবদান রাখতে পারবে। বিজ্ঞপ্তি