ডিসিতে নতুন ভূমিকায় রুনি

ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনির কোচিং ক্যারিয়ারে এখনো বলা যায় হাঁটি হাঁটি পা পা চলছে। ভিত গড়ার এই সময়ে ইংলিশ ফুটবল ছেড়ে তার এমএলএসে যোগ দেওয়াটা অনেকের চোখে আত্মঘাতী পদক্ষেপ। কারও কারও মতে, এটা তার পেছনে হাঁটার শামিল। তবে ৩৬ বছর বয়সী রুনির নিজের মনে সংশয় নেই কোনো। বরং পুরনো ঠিকানায় নতুন পরিচয়ে ফিরতে পেরে দারুণ খুশি ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক এই তারকা ফরোয়ার্ড। আমেরিকান ক্লাবের কোচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়ার সময় সাংবাদিকদের ‘পেছনে হাঁটার’ আলোচনা নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন রুনি। বলেছেনÑ এ কথা বলা এমএসএলকে অসম্মানের নামান্তর। ইন্টারনেট