ঢাকায় আসছে ইইউর ৬ সদস্যের প্রতিনিধিদল

চার দিনের সফরে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদলের সদস্যরা। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত ইইউ পার্লামেন্টের ৬ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থান করবে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও শিল্প-কারখানাসহ বাংলাদেশের শ্রমমান পর্যবেক্ষণ করবেন। বৈঠকে মূলত বাণিজ্য, অর্থনৈতিক, সামাজিক উন্নতি, নির্বাচন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের মতো বিষয়গুলো স্থান পাবে।