চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা তিন বালু মহলকে জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে ডাকাতিয়া নদীর উপর নির্মিত ব্রিজের নিচে ও দুই পাড়ের তিন বালুমহালকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ওই তিন বালুমহালকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলো হল আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ব্রিজ সংলগ্ন বালুমহালগুলো পরিদর্শন করেন।
ওইসময় পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপপরিচালক রমিজ উদ্দিনসহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।