ডিজিটাল দক্ষতা

আম ব্যবসায়ীদের নিয়ে গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ

ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসাট আম আড়তদার সমবায় সমিতির জন্য এফ-কমার্স অনুষ্ঠানের আয়োজন করেছে। এ সমিতির সদস্যদের দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল ক্ষেত্রে ব্যবসা পরিচালনার সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। শিবগঞ্জ ছাড়াও রাজশাহীর বানেশ্বর এবং রংপুরেও একই সঙ্গে এফ-কমার্স অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন।

সম্ভাবনা বাস্তবায়নে দেশকে ডিজিটাল মাধ্যমে সক্ষম করে তোলা এবং ডিজিটাল বৈষম্য দূর করে সমাজের ক্ষমতায়নের ক্ষেত্রে ব্র্যান্ডটির উদ্যোগের অংশ হিসেবেই এফ-কমার্সবিষয়ক এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 

রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলেই মূলত আম ব্যবসার সিংহভাগ পরিচালিত হয়। বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই অঞ্চলের

কৃষকদের আম ব্যবসা প্রবৃদ্ধি লাভ করছে। এক্ষেত্রে গ্রামীণফোন এফ-কমার্স ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের সুযোগ তৈরি করে আম বিক্রিতে সহায়তা দিচ্ছে। দেশব্যাপী বিস্তৃত ফোরজি নেটওয়ার্কের শক্তিকে পুঁজি করে এফ-কমার্সের সুবিধাকে সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এ খাতে ‘স্মার্ট’ আমচাষি গড়ে তোলাই গ্রামীণফোনের লক্ষ্য।

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, ‘আমচাষিদের ক্ষমতায়নে আমাদের এ উদ্যোগ আসন্ন ডিজিটাল বিপ্লবে সমাজের অগ্রগতিতে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি তারই প্রতিফলন। অনলাইন মার্কেটপ্লেস সবার জন্য সমান সুযোগ তৈরিতে ভূমিকা রাখছে। দেশজুড়ে গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন মার্কেটপ্লেস সহজলভ্য হয়েছে, মধ্যস্থতাকারীর প্রয়োজনীয়তা দূর হয়েছে এবং আমচাষি ও সংশ্লিষ্ট কমিউনিটির জন্য মুনাফা বাড়াতে গ্রামীণফোন সহায়ক ভূমিকা রাখছে।’ বিজ্ঞপ্তি