সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে মাহমুদুল হাসান সজলকে (৩২) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।
গত ২ জুলাই দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানাকে (৪৫) মনিরামপুর বাজারে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের এ পত্র দেওয়া হয়।
এ বিষয়ে মাহমুদুল হাসান সজল বলেন, বহিষ্কার করা হয়েছে শুনেছি। তবে এখনো হাতে কোনো পত্র পাইনি। জেলা কমিটির এমন সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রে আপিল করা হবে।