ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’-এর দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কুয়েট হলে। এই ফেস্টের টাইটেল স্পন্সর নেসলে এবং পাওয়ার্ড বাই স্পন্সর মোজো ও পুষ্টি।
বিশ্বব্যাপী দাম বাড়ার প্রভাব খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে অনিবার্যভাবেই প্রভাব ফেলেছে। পণ্যের দাম বেড়েছে, মার্কেটিয়ারেরা নানানভাবে সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই সংকটের সামঞ্জস্য কীভাবে সম্ভব? এই চ্যালেঞ্জের আশু এবং টেকসই সমাধান কী? এই বাস্তবতাকে মাথায় রেখেই ‘অষরমহরহম ঢ়ড়ংংরনরষরঃরবং রিঃয ৎবধষরঃরবং’ সেøাগান নিয়ে এই ফেস্টের আয়োজন করা হয়েছে জানিয়েছেন আয়োজকরা। খাদ্য এবং পানীয় ব্যবসায়ের ক্ষেত্রে নতুন পণ্য, পণ্যের মূল্য, বৈশ্বিক এবং স্থানীয় প্রতিযোগিতা, কমিউনিকেশন স্ট্র্যাটেজি, ট্রেড এবং কনজ্যুমার প্রমোশন, সাপ্লাই চেইন, বাজার গবেষণা, ভোক্তাদের আচরণ, ফুড পণ্যের প্রচলিত আইন এবং তার প্রয়োগ, প্যাকেজিং, আমদানি-রপ্তানি, স্বাস্থ্যকর এবং অলটারনেটিভ খাদ্যপণ্য, ডিজিটাল মিডিয়া, মার্কেট অ্যাক্টিভেশনসহ গুরুত্বপূর্ণ নানান মার্কেটিং অনুষঙ্গ রয়েছে। চলমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা মাথায় রেখে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন দেশের স্বনামধন্য খাদ্য এবং পানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, প্রধান ব্র্যান্ড কর্মকর্তা, বিক্রয় কর্মকর্তা, সাপ্লাই চেইন প্রধান, বাজার গবেষক, রেগুলেটরি কর্মকর্তারা, কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীরা। বিজ্ঞপ্তি