জিইএমকোর সঙ্গে নেসকোর ট্রান্সফরমার বিক্রয় চুক্তি

গতকাল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. (জিইএমকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) মধ্যে ৮২৫টি ২৫০ কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের বিক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী এসব ট্রান্সফরমারের মূল্য ৪০ কোটি ১৬ লাখ টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম। বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং জিইএমকোর চেয়ারম্যান বদরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি