প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার সিডস্টোর বাজারে মানববন্ধন কর্মসূচি হয়েছে।

মানববন্ধনে এলাকার কয়েক হাজার বাড়িঘর উচ্ছেদ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে দাবি জানিয়ে বক্তব্য দেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন মাস্টার, বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস ছালাম, হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, আবু নাঈদ, ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দীন তালুকদার, মাজাহারুল ইসলাম সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, রেজাউল করিম রিপন, বুলবুল মাস্টার, আবদুস সালাম, আবু সাঈদ জুয়েল প্রমুখ।