ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২০ জুলাই কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য যোগদান করেন। এছাড়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হক উক্ত সভায় যোগদান করেন। করোনা মহামারী সংক্রমণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে উক্ত সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

চেয়ারম্যান সভায় জানান, মরণঘাতী মহামারী ‘করোনা’র ভয়াবহতার প্রভাবে সংকুচিত হওয়া বিশ্ব অর্থনীতির মাঝেও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি ২০২১ সালে ১০১ কোটি টাকারও বেশি প্রিমিয়াম আয় করেছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা। কোম্পানি প্রতিষ্ঠার শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৩৪৩ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ কোম্পানির এজিএমে শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি