প্রবাসীদের সুবিধায় ব্র্যাক ব্যাংক-টেরাপে পার্টনারশিপ

আর্থিক ক্ষমতায়ন, আর্থিক স্বাধীনতা এবং সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে গ্লোবাল পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ‘টেরাপে’ সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। এই চুক্তির মাধ্যমে দেশের বাইরে বসবাসকারী এবং কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে টেরাপের ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বিঘেœ এবং নিরাপদে রিয়েল-টাইমে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন।

এই অংশীদারিত্বটি ব্র্যাক ব্যাংককে ৪ দশমিক ৫ বিলিয়নের বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং ১ দশমিক ৫ বিলিয়নের বেশি মোবাইল ওয়ালেটে অর্থ প্রদানসহ বিশ্বব্যাপী টেরাপের সুপ্রতিষ্ঠিত মার্চেন্ট পার্টনার নেটওয়ার্কের (রেগুলেটরি কভারেজসহ) সুবিধা নিতে সাহায্য করবে। উপরন্তু টেরাপে ব্র্যাক ব্যাংকের ১৩ লাখের বেশি গ্রাহকের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) নেটওয়ার্কের সুবিধা নিতে পারবে। ব্র্যাক ব্যাংক জিএবিভির সদস্য, যে ফোরামটির আছে ৬৮টি সদস্য এবং ৬ কোটির বেশি গ্রাহক।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্টে রিয়েল-টাইম অটোমেটেড ডিপোজিট নিশ্চিত করে টেরাপে। একই সঙ্গে গ্রাহকরা সরাসরি বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ওয়ালেট বিকাশে রেমিট্যান্স জমা দিতে পারবেন। বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি