চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীল পাড়ায় ২০০৩ সালের ১৮ নভেম্বর ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৫ লাখ টাকার চেক।
শুক্রবার সকালে (২২জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
অতিথি হিসেবে আরও ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, সাধনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কেএম সালাহউদ্দীন কামালসহ অন্যরা।
২০০৩ সালের ১৮ নভেম্বর সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর শীল পাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে গভীর রাতে একদল ডাকাত প্রবেশ করে। দলটি ডাকাতি করতে না পেরে গান পাউডার দিয়ে পুড়িয়ে বাড়ির ১১ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।
এ নারকীয় হত্যাকাণ্ডে ৪ দিন বয়সী শিশু, স্কুল ছাত্রী, বয়স্ক নারী-পুরুষ কেউ রক্ষা পায়নি। এ হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে নিন্দার ঝড় উঠলেও এখনো পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। পরিবারটি জানাচ্ছে, তারা সব সময় আতঙ্কিত থাকেন।