চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে আসা মদের বড় দুটি চালানের গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকার টিপরদী এলাকা থেকে আটক করেছে র্যাব-১১।
কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের নামে মেশিনারিজ ও ববিন চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়।
র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া দুটি কন্টেইনার সোনারগাঁয়ের নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে।
জানা গেছে, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের গত ২০ জুলাই চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের পণ্য খালাস করা হয়।
একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাস করা হয়।
এ বিষয়ে র্যাব-১১ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, আজ সংবাদ সম্মেলন করলেও এই চালানে কত হাজার বোতল রয়েছে গণনার পর সে তথ্য আগামীকাল রবিবার পূনরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।