স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২১ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্য পরিচালক অংশ নেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের ব্যবসায়িক সূচকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ।

উল্লেখ্য, ২৩তম এজিএমে বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ৩ শতাংশ বোনাস ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ অন্যান্য আলোচ্যসূচি অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের কাছ থেকে গৃহীত ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি