বগুড়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ায় শরিফুল ইসলাম (৩২) নামে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার দিবাগত দেড়টার দিকে তাকে সদরের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম বগুড়া সদরের তেলধাপ এলাকার আব্দুল সামাদের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আসামি শরিফুল ইসলাম বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত শরিফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বগুড়া সদর থানায়  সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।