বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক বন্ধ একদিন বাড়াল ওয়ালটন

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক বন্ধ একদিন বাড়াল ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন। কর্মদক্ষতা ও কর্মসমন্বয়ের মাধ্যমে উৎপাদন ও বিক্রিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রেখে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এ উদ্যোগ নিয়েছে ওয়ালটন।

সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইতিমধ্যেই ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ হেডকোয়ার্টারে সব পণ্যের প্রোডাকশন প্ল্যান্ট, করপোরেটসহ সারা দেশে সব ধরনের অফিস, সেলস আউটলেট এবং সার্ভিস সেন্টারে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে অন্যান্য সব বিষয়ে অপচয় রোধসহ নিজেদের বাসস্থানে বিদ্যুৎ সাশ্রয়ী হতে সহকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। এবার বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক বন্ধ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, সাপ্তাহিক বন্ধ একদিন বাড়ানো হলেও আমরা এমনভাবে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছি যাতে কর্মদক্ষতা ও কর্মসমন্বয়ের মাধ্যমে উৎপাদন ও বিক্রয়সহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকে। বিজ্ঞপ্তি