নবাবগঞ্জে সালমান এফ রহমান

বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায় তারা দেশের শত্রু

‘বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায় তারা এ দেশের শত্রু। তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ^াস করে না। তারা দেশদ্রোহী। তারা এদেশের ভালো দেখতে পারে না।’

গত সোমবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শহীদ মিনারে কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রথমার্ধে সভাপতিত্ব করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীর কুমার সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।