স্মার্টফোন দিয়ে এখন হরহামেশাই স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। নির্মাণের এই মাধ্যমকে আরও উৎসাহ দিতে বিশ্বব্যাপী ভিভো আয়োজন করেছে স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র প্রতিযোগিতা। হাতে থাকা যেকোনো স্মার্টফোন কিংবা ভিভো স্মার্টফোন দিয়ে স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র তৈরি করে জিতে নেওয়ার সুযোগ আছে বিরাট অঙ্কের অর্থসহ নানা পুরস্কার।
ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন নজর কেড়েছে পেশাদার সিনেমাটোগ্রাফারদের। এরই মধ্যে এই স্মার্টফোন দিয়ে নির্মিত শর্টফিল্ম ‘চক্রাকার’ সাড়া ফেলেছে বেশ। ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনের বৈচিত্র্যময় দক্ষতা দেখে এরই মধ্যে এ নিয়ে ভিডিওগ্রাফি জনপ্রিয় হয়েছে। একাধিক ইউটিউবার স্মার্টফোনটির দারুণ দক্ষতা তুলে ধরেছেন।
ভিভো আয়োজন করেছে ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা। ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা শিরোনামের এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ জুন থেকে, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এতে শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের মানুষ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নিম্নলিখিত হ্যাশট্যাগ দিয়ে #vivoVisualCreator #OurStoryRedefined সোশ্যাল মিডিয়ায় (ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার) আপলোড করতে বলা হয়েছে আর ট্যাগ করতে হবে লোকাল বা গ্লোবাল যেকোনো ভিভো অ্যাকাউন্ট ।
বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর। বিজ্ঞপ্তি