নৌকাডুবিতে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির লংগদুতে স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ৬ ঘণ্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সাদিয়া আক্তার। সে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। 

গত বুধবার বিকেলে মাইনীমুখ বাজার এলাকায় দাদির দাফন শেষে মাইনী নদীতে ফুফাতো বোনের সঙ্গে নৌকায় চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে ঘটনাস্থলের ৬০ থেকে ৭০ গজ দূর থেকে তার লাশ উদ্ধার করে।

মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, ফুফাতো বোনের সঙ্গে নৌকায় চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে যায়। ফুফাতো বোন পাড়ে উঠতে পারলেও সাদিয়া স্রোতে ভেয়ে যায়। নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। 

লংগদু থানার ওসি আরিফুল আমিন জানান, মাইনী নদীতে স্রোতে তালিয়ে গিয়ে সাদিয়া নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।