এক সঙ্গে জানাজাও দেওয়া হলো তাদের

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে পাঁচজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে আজ সকালে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়ে। এছাড়া নিহতদের মধ্যে শান্ত শীল নামে একজনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন।