বিকাশের মাধ্যমে গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স সেবা

অনিশ্চয়তা জীবনেরই অংশ। তবুও ভবিষ্যতের খানিকটা নিরাপত্তার কথা চিন্তা করেই মায়ের জন্য ইন্স্যুরেন্স করেছিলেন মুন্সীগঞ্জের মোহাম্মদ নাজমুল। হঠাৎ শারীরিক অসুস্থতায় মারা যান নাজমুলের মা। মাকে হারানোর শোক আর আর্থিক অনটনে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। ঠিক তখনই মায়ের নামে বিকাশ অ্যাপ থেকে মাত্র ২৫০ টাকায় করা গার্ডিয়ান লাইফের ডিজিটাল ইন্স্যুরেন্স ‘প্রত্যয়’ থেকে হাতে পান বীমার দেড় লাখ টাকা। এই অর্থ অনেকটা স্বস্তি আনে নাজমুলের পরিবারে।

স্বাস্থ্য সুরক্ষা, জীবনের অনিশ্চয়তায় আর্থিক নিরাপত্তাসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স সেবা জনপ্রিয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও প্রযুক্তির ব্যবহারে ইন্স্যুরেন্স সেবা এখন হাতের মুঠোয়। বিকাশ অ্যাপ থেকে এই ইন্স্যুরেন্স খুলতে কোথাও যেতে হয়নি, লাগেনি বাড়তি কোনো কাগজপত্র। কয়েক মিনিটেই বিকাশ অ্যাপের ইন্স্যুরেন্স অপশন থেকে প্রিয়জনের জন্য গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স খুলে সংকটের সময়ে স্বস্তি পেয়েছেন নাজমুল।

পলিসি নেওয়া থেকে শুরু করে প্রিমিয়াম পরিশোধ, বীমা দাবি ও দাবির অর্থগ্রহণ সবকিছুই করা যাচ্ছে বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ অ্যাপ থেকে গার্ডিয়ান লাইফের বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নেওয়ার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি