সম্প্রতি ঢাকা মাতিয়ে গেলেন বলিউড ডিভা শিল্পা শেঠি। তিনি এসেছিলেন ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে। তার হাত থেকে এই স্পেশাল পুরস্কার অর্জন করেছেন দেশের তরুণ উদ্যোক্তা নাহরিন খান ও আব্দুল্লাহ আদনান। তারা মূলত অনলাইন ফ্যাশন হাউজ ট্রেন্ড মার্ট-এর স্বত্বাধিকারী। উচ্ছ্বসিত হয়ে ফ্যাশন ডিজাইনার নাহরিন বলেন, ‘আমাদের জার্নি শুরু ২০১৮ থেকে। আমার স্বামী আর আমার ইচ্ছা ছিল জীবনে কিছু করে দেখানোর। ফ্যাশন ডিজাইনের ওপরে আমার পড়াশুনা। তাই ডিজাইনার ড্রেস নিয়ে অনলাইনেই আমরা বিজনেস শুরু করি। মাত্র ১ বছরের মাথায় আমরা নিজেদের ফ্যাক্টরি দিতে সক্ষম হই। আমাদের ইচ্ছা ছিল ভালো সার্ভিস দিয়ে সবার মন জয় করা। এরইমধ্যে আমাদের ট্রেন্ড মার্ট একটা জায়গা দখল করতে পেরেছে গ্রাহকদের হৃদয়ে। তবে আমি ভাবতেই পারিনি এত দ্রুত এমন একটি অ্যাওয়ার্ড অর্জন করব, তাও শিল্পা শেঠির মতো আন্তর্জাতিক তারকার হাত থেকে।’ আব্দুল্লাহ আদনান বলেন, ‘এই অর্জনটা আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি ট্রেন্ড মার্টের ডিজাইন যারা নিয়মিত পরছেন তাদের জন্য অনেক আনন্দের। এই পুরস্কার আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে। আমি ধন্যবাদ জানাতে চাই মিরর গ্রুপকে, আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য।’