প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ছয়টি কোরবানির পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে কেনাকাটার উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’-এ পেমেন্ট পার্টনার হিসেবে কার্যকর ভূমিকা রাখায় বিকাশকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি।
গত বুধবার ডিএনসিসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এর হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হকসহ অন্যরা।
এবার ঈদুল আজহার সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি হাট নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ পাইলট প্রকল্প পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি। এই হাটগুলোর প্রত্যেকটিতে ৬টি ব্যাংক, ভিসা মাস্টারকার্ডের পাশাপাশি এমএফএস পেমেন্ট পার্টনার হিসেবে অংশগ্রহণ করে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিজ্ঞপ্তি