সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিসিএসআইআর সঙ্গে সিএসআইআরও এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন, অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ও সাত বছর মেয়াদে যৌথ গবেষণা সহযোগিতার লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তির আলোকে উভয় দেশের বিজ্ঞানীরা খনিজ বালু প্রক্রিয়াকরণসহ অন্যান্য মাইনিং ও মিনারেল প্রসেসিং, পরিবেশ ও জ্বালানি শক্তি, খাদ্যদ্রব্য, পানি ও জেনোমিকসের ওপর যৌথ গবেষণা পরিচালনার বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। বিজ্ঞান ও প্রয্ুিক্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সিএসআইআরওর পক্ষে নেতৃত্ব দেন গবেষণা পরিচালক এন্ড্রু জেনকিন এবং আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ক্যালাম ড্রমন্ড।
চুক্তির আলোকে বিসিএসআইআরের ১০ বিজ্ঞানী আগামী ৭ বছরে আরএমআইটি বিশ্ববিদ্যালয় ও সিএসআইআরও গবেষণাগারে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এ গবেষণার ক্ষেত্র হবে দেশের অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক সমস্যগুলো চিহ্নিত করে তা সমাধান করা। এছাড়া ৩ ও ৬ মাস মেয়াদে বিসিএসআইআরের বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি