গোখরা সাপের বাচ্চা দেখিয়ে টাকা তুলছিলেন যুবক

ফরিদপুরের শহরের টেপাখোলা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় যুবক অভি সিনহা জানান, জেলা সদরের চানপুর থেকে আসা এক যুবক সাপের বাচ্চা‍গুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভালো মনে হয়নি। এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বন বিভাগের লোক এসে সাপ‍গুলো নিয়ে যায়।

ফরিদপুর বন বিভাগ ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি।

তিনি বলেন, বাচ্চাগুলো গোখরা সাপের। আমরা বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানিয়েছি। আগামীকাল (বুধবার) তারা (বন্যপ্রাণী লোক) এসে নিয়ে যাবে । বর্তমানে সাপের ছানাগুলো আমাদের হেফাজতে রয়েছে।

তিনি জানান, যে যুবকের কাছ থেকে ছানাগুলো উদ্ধার করা হয়েছে তিনি চানপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পরিবার সাপুড়িয়া পেশায় যুক্ত।