বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের আক্তারুজ্জামান মেমোরিয়াল প্রাইভেট স্কুলের সামনে রাণীরহাট টু নন্দীগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত আসলাম হোসেন নন্দীগ্রাম উপজেলার চাঙ্গুইর বিশারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আশেকপুর ইউনিয়নের আক্তারুজ্জামান মেমোরিয়াল প্রাইভেট স্কুলের সামনে রাণীরহাট টু নন্দীগ্রাম রোডে সাঁকোর উপর বগুড়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন আসলাম হোসেন।

যাওয়ার পথে নন্দীগ্রাম অজ্ঞাত ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।