ব্লাড ক্যানসারে আক্রান্ত মারিয়া বাঁচতে চায়

টাঙ্গাইলের সখীপুরে মারিয়া আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে মারিয়া।

মারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফিরোজ খানের মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

তার বাবা ফিরোজ খান বলেন, মাসখানেক আগে ব্লাড ক্যানসার ধরা পড়ে। সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করানোর মতো অবস্থা আমার নেই।

অসুস্থ মারিয়ার সঙ্গে কথা হলে সে জানায়, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে প্রিয় বিদ্যালয়টিতে যাওয়া হচ্ছে না আমার। শিক্ষক ও প্রিয় সহপাঠীদের মিস করছি। সুস্থ হয়ে আবার আমি নিয়মিত স্কুলে যেতে চাই।

মারিয়ার মায়ের বিকাশ নম্বর : ০১৮৩৬-৬১৪৯৮০।