তিন দিনব্যাপী ফ্যাশন শো পরিচালনায় ইমু হাশমি

প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২২’। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) চলবে এ আয়োজন। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে ফ্যাশন প্যারেড। আর সেটি পরিচালনা করবেন দেশের অন্যতম ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘করোনার পর ফ্যাশন অঙ্গন আস্তে আস্তে জেগে উঠছে। তাইতো দেশে এ ধরনের বড় পরিসরের আয়োজন করা সম্ভব হচ্ছে। আমি আনন্দিত এমন একটি আয়োজনের প্রথম সিজনেই থাকতে পেরে। র‌্যাম্পে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন দেশসেরা মডেলরা।’ ইমু আরও বলেন, ‘এ বছরটা আমার জন্য বেশ স্পেশাল। বেশকিছু বড় আয়োজনের কাজ করছি। সম্প্রতি বাংলাদেশে আয়োজিত প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। এগুলো আমার পরিশ্রম ও মেধার স্বীকৃতি বলে বিশ্বাস করি।’ এক্সপোটির দুই আয়োজক বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি) ও এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্স কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে বিএসওএবির সভাপতি কানিজ আলমাস খান বলেন, ‘গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় খাত এই সৌন্দর্যসেবা। জেলা-উপজেলা শহর ছাড়িয়ে এখন যা গ্রাম পর্যায়েও পৌঁছে গেছে। দেশে এখন সাড়ে তিন লাখ বিউটি পারলার আছে। যেখানে ১০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার এখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব পাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে আমরা দেশের সৌন্দর্যসেবা খাতকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে চাই।’

২৫

 

প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২২’। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) চলবে এ আয়োজন। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে ফ্যাশন প্যারেড। আর সেটি পরিচালনা করবেন দেশের অন্যতম ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘করোনার পর ফ্যাশন অঙ্গন আস্তে আস্তে জেগে উঠছে। তাইতো দেশে এ ধরনের বড় পরিসরের আয়োজন করা সম্ভব হচ্ছে। আমি আনন্দিত এমন একটি আয়োজনের প্রথম সিজনেই থাকতে পেরে। র‌্যাম্পে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন দেশসেরা মডেলরা।’ ইমু আরও বলেন, ‘এ বছরটা আমার জন্য বেশ স্পেশাল। বেশকিছু বড় আয়োজনের কাজ করছি। সম্প্রতি বাংলাদেশে আয়োজিত প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি। এগুলো আমার পরিশ্রম ও মেধার স্বীকৃতি বলে বিশ^াস করি।’ এক্সপোটির দুই আয়োজক বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি) ও এশিয়ান এক্সপো অ্যান্ড কনফারেন্স কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে বিএসওএবির সভাপতি কানিজ আলমাস খান বলেন, ‘গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় খাত এই সৌন্দর্যসেবা। জেলা-উপজেলা শহর ছাড়িয়ে এখন যা গ্রাম পর্যায়েও পৌঁছে গেছে। দেশে এখন সাড়ে তিন লাখ বিউটি পারলার আছে। যেখানে ১০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার এখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব পাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে আমরা দেশের সৌন্দর্যসেবা খাতকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে চাই।’