খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ১৫ টাকা কেজি দামে চাল বিক্রি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এ কর্মসূচির আওতায় আগে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হতো। গত বাজেটে দাম বাড়িয়ে ১৫ টাকা করা হয়।
গতকাল রবিবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রির বিষয়টি জানান।
মন্ত্রী জানান, খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। এতে ৪-৫ কোটি মানুষ উপকৃত হবে বলে মনে করেন মন্ত্রী।