অশুচিগ্রস্ত রমণীর সান্নিধ্য পরিহার করুন বৃষ

মেষ : জন্মকু-লী অনুযায়ী জাতক ঋণের জালে জড়িয়ে পড়বেন। ঋণ পরিশোধে সচেষ্ট হোন। আপনি চেক জালিয়াতির প্রতারণায় গ্রেপ্তার হতে পারেন।

বৃষ : কামদেবের শর এখন মঙ্গলগ্রহের দ্রাঘিমাংশে অবস্থানের ফলে জাতকের মাসব্যাপী উপবাস সমাপ্ত হবে। অশুচিগ্রস্ত রমণীর সান্নিধ্য পরিহার করুন।

মিথুন : নারী-পুরুষ নির্বিশেষে পৈতৃক সম্পত্তির অধিকারী হবেন। ভাই ভাই ঠাঁই ঠাঁই এ ক্ষেত্রে প্রযোজ্য নহে। সবাই একই ছাদের নিচে বসবাস করবেন।

কর্কট : শনিগ্রহের প্রভাবে পুরনো প্রেমিকার প্ররোচনায় ভক্ষণজনিত সমস্যার সম্মুখীন হবেন। অযাচিত পরকীয়ার প্রস্তাবে সাড়া না দেওয়া ভালো।

সিংহ : প্রবাসী স্বামীর অবর্তমানে শ্বশুরকুলের প্রবীণ বৃদ্ধের কুপ্রস্তাবে বিব্রত হতে পারেন। তবে ক্রোধের বশবর্তী না হয়ে সুচতুরতার সঙ্গে এড়িয়ে যান।

কন্যা : জন্মলগ্নে ধৃতি যোগ থাকার ফলে বন্ধুবান্ধব দ্বারা অর্থক্ষতির সম্মুখীন হবেন। বিশেষ বান্ধবীর চতুরতায় ও কামুকতায় আপনাকে দ্বিধায় ফেলবে।

তুলা : জন্মতিথি বিষ্কুম্ভ হওয়ায় চটজলদি বড় কোনো কাজে হাত দেবেন না। বিবাহসংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের প্রবীণদের পরামর্শে গ্রহণ করুন।

বৃশ্চিক : নারী ছলনাময়ী অতএব সুন্দরী রমণীর মিষ্ট কথায় পরিতোষ লাভ না করায় ভালো। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করবেন।

ধনু : জন্মকু-লীতে রাহু কেন্দ্রাদি শুভস্থানগত হওয়ায় এবার জমিয়ে ব্যবসা করতে পারেন। মায়ের আশীর্বাদে দশভূজা আপনার লক্ষ্মীর ঝাঁপি ভরে দেবেন।

মকর : লগ্ননির্ণয়ে জাতকের জন্মসময়ে কর্কট ক্রান্তির মধ্যজামে অবস্থানের ফলে নানা সমস্যায় ভুগবেন। তবে কোনো অনূঢ়ার সহায়তায় পরিত্রাণ পাবেন।

কুম্ভ : সপ্তশূন্য চক্রানুযায়ী চন্দ্রে দ্বিশূন্য রিষ্ট হওয়ায় ত্রিপাপ চক্রে জ¦ররোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সতী কোনো অনূঢ়ার সান্নিধ্যে বিপদ কাটবে।

মীন : রবিগ্রহের সান্নিধ্যে নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি জন্মাতে পারে। বিচক্ষণতার সঙঙ্গ দুশ্চরিত্র বন্ধুবান্ধবের সঙ্গে মিশবেন না।