১৩ সেপ্টেম্বর থেকে নাভানা ফার্মার আইপিও আবেদন

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে, যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অফ প্রাইস থেকে ৩০ শতাংশ হ্রাসকৃত মূল্যে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০ শতাংশ ওপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করবে, যা দুই বছর লক-ইন থাকবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে, যা দিয়ে ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।