বিদেশফেরত কোনো আত্মীয়ের দ্বারা অর্থযোগ সিংহের

মেষ: শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। মানসিক বৈকল্যও হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।

বৃষ: নারী-পুরুষের ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। প্রেমিকের পরিবারের সহায়তা পাবেন। তবে প্রলোভনে পড়ে বেআইনি কোনো কাজ করবেন না।

মিথুন: জন্মকু-লীতে রাহুর প্রভাবে জাতকের পারিবারিক সমস্যা হতে পারে। প্রতিবেশীর কথায় বিশ্বাস নয়, শতভাগ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিন।

কর্কট: প্রতারকের খপ্পরে পড়ে লোকসানের সম্মুখীন হবেন। বন্ধু-বান্ধবীর কথার তোড়ে গা ভাসাবেন না। নিজে বুঝে সিদ্ধান্ত নেবেন।

সিংহ: রবি কেন্দ্র-কোনাদি শুভস্থানগত হওয়াতে এ-সপ্তাহে ধনধান্য বৃদ্ধি পাবে। বিদেশফেরত কোনো আত্মীয়ের দ্বারা অর্থযোগ আছে।

কন্যা: এ-সপ্তাহে নব-পাট্যবস্ত্র পরিধান অশুভের কারণ হতে পারে। তাই উপহার হিসেবে নব-পাট্যবস্ত্র পেলেও পরিধান পরিহার করুন।

তুলা: আপনার প্রতীক্ষার প্রহর শেষ হবে। অচিরেই চাকরি বা কোনো ব্যবসার মধ্যমে পরিবারের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। 

বৃশ্চিক: নারী-পুরুষ নির্বিশেষে মঙ্গলের মহাদশায় এ-সপ্তাহে নিকট কোনো আত্মীয়ের বিয়োগে জায়গাজমি বা স্থায়ী সম্পত্তি লাভের সুযোগ রয়েছে।

ধনু: জাতকের দৈহিক শিথিলতার কারণে সমস্যা দেখা দিতে পারে। মানসিক কষ্ট না পেয়ে স্ত্রীকে না লুকিয়ে গুপ্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

মকর: একাদশপতি লগ্নের সপ্তমে অবস্থানের ফলে স্ত্রীর নিবিড় সান্নিধ্য পাবেন। তবে বন্ধুর কুনজর থেকে সাবধান। কারণ আপনার বন্ধুর স্বভাব খারাপ। 

কুম্ভ: জাতক-জাতিকার দ্বাদশপতি অষ্টমে, ফলে কর্মে সুনাম বয়ে আনবে। গণিত বা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কোনো প্রতিযোগিতায় সফল হবেন।

মীন: জাতকের চন্দ্রের দ্বাদশাংশে কেতুর পরিভ্রমণের ফলে বেকার যুবকদের চাকরির সম্ভাবনা রয়েছে। উৎকোচের মাধ্যমে চাকরি গ্রহণ করবেন না।