খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. শাহাদাত হোসেন (১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় ১২ জনকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি পুলিশ। গত শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।

তিনি বলেন, ‘আটক ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করছি। এ হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

গত শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহাদাত হোসেনকে কুপিয়ে হত্যা করে। শাহাদাতের বাড়ি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর এলাকায়।