বিশিষ্ট ব্যাংকার মো. জয়নাল আবেদীন গত ১৭ আগস্ট বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে কর্মসংস্থান ব্যাংক এ মুুখ্য কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাব্যবস্থাপক (পরিচালন) এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থ বিদ্যায় বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি