বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী চতুর্থ মেয়াদের জন্য (২০২২-২৫) পুনরায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি ১৯৮৬ সালে বিজিআইসির প্রধান কার্যালয়ে যোগদান করেন; তারপর বদলি হয়ে বিজিআইসির চট্টগ্রাম অফিসের সার্বিক দায়িত্ব পান এবং পর্যায়ক্রমে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (অপারেশন) ও কোম্পানি সচিব হিসেবে পদোন্নতির পর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৩ সালের ১ আগস্ট পদোন্নতি লাভ করেন। বিজ্ঞপ্তি